হ্যালো ডাক্তার আপা

by রাহিতুল ইসলাম

কপি বেছে নিন
150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

রাহিতুল ইসলামের 'হ্যালো ডাক্তার আপা' একটি মধ্যবিত্ত পরিবারের সংগ্রামের গল্প। স্বর্ণার বাবা হঠাৎ মারা গেলে পরিবারটি অকুল পাথারে পড়ে যায়। বাবার ইচ্ছে ছিল স্বর্ণা ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াবে। সেই স্বপ্ন পূরণে স্বর্ণার মা আরও কঠোর পরিশ্রম শুরু করেন।

অনেক চড়াই-উৎরাই পেরিয়ে স্বর্ণা ডাক্তার হয় এবং ৩৯তম বিসিএসে পাস করে সরকারি হাসপাতালে যোগ দেয়। এর কিছুদিন পরই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। সবাই ঘরে বন্দী হলেও একজন চিকিৎসকের সেটা সম্ভব নয়। নিজেকে পরিবার থেকে দূরে সরিয়ে নিয়ে স্বর্ণা কাজ করে যান।

একদিন কোভিডে আক্রান্ত হন স্বর্ণা। মাকে জড়িয়ে ধরার, বোনের সঙ্গে গল্প করার উপায় নেই, তবু তিনি মনোবল হারান না। অসুস্থ অবস্থায় ঘরে বসে টেলিমেডিসিন সেবা দিতে থাকেন। তাঁর সহায়তায় বাঁচে অনেক প্রাণ। কিন্তু স্বর্ণা নিজে কি বাঁচবেন? করোনাকালীন একজন ডাক্তার ও তার পরিবারের লড়াইয়ের এই গল্প পাঠকের মন ছুঁয়ে যাবে।

প্রকাশনী:বিশ্বসাহিত্য ভবন
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all