ভিন্ন চোখে কওমি মাদরাসা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুফতি কাসেম শরীফের 'ভিন্ন চোখে কওমি মাদরাসা' বইটি কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ধারণার বাইরে গিয়ে এক ঐতিহাসিক বিশ্লেষণ উপস্থাপন করেছে। দেওবন্দ প্রতিষ্ঠার কারণ, কওমি মাদরাসার পাঠ্যসূচি, দরসে নিজামির বিবর্তন, জাতিকে কওমি মাদরাসার অবদান, সবকিছুই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আলোচিত হয়েছে এখানে। স্যার সৈয়দ আহমদের প্রকৃত উদ্দেশ্য ও আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনের ইতিহাসও নতুন তথ্যসহ তুলে ধরা হয়েছে।
ব্রিটিশদের শিক্ষাব্যবস্থা, সরকারি মাদরাসা ও কওমি মাদরাসার ফলাফল প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় স্থান পেয়েছে। ভারতবর্ষে মুসলমানদের বিভক্তি ও নতুন দল-উপদল সৃষ্টির কারণ ঐতিহাসিকদের জবানে বিস্তারিত বলা হয়েছে। কওমি মাদরাসা ও সাধারণ শিক্ষাব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা এবং সনদের সরকারি স্বীকৃতি নিয়েও আলোচনা এসেছে। এক মলাটে কওমি মাদরাসার ইতিহাসের আদ্যোপান্ত জানতে চাইলে এই বইটি একটি নির্ভরযোগ্য দলিল।
| প্রকাশনী | : | বিশ্বসাহিত্য ভবন |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848044483 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |