আমার শিক্ষক জীবন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফণীন্দ্র চন্দ্র বণিকের স্মৃতিকথা 'আমার শিক্ষক জীবন' অর্ধশতাব্দীর শিক্ষকতার নানা বিচিত্র ঘটনার ছোট ছোট তথ্যচিত্র নিয়ে লেখা। কিশোর শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সোনালি দিনগুলোর টুকরো স্মৃতি, আত্মীয়সম ভিনদেশি ভালো মানুষের সান্নিধ্য এবং প্রজ্ঞাবান সহকর্মীদের সঙ্গে কাজ করার মধুময় অভিজ্ঞতা মিলে এই গ্রন্থের কাহিনি হয়ে উঠেছে বর্ণিল।
কিশোর পাঠক-পাঠিকাদের জন্য বইটি কৌতূহল উদ্দীপক হবে বলে লেখকের বিশ্বাস, আর নতুন প্রজন্মের সহকর্মী ও সমগোত্রীয়দের জন্য এটি বহন করবে একটি মূল্যবান বার্তা। যাঁরা একসময় এই শিক্ষকের কাছে পড়েছেন, এই লেখা তাদের কিছুক্ষণের জন্য হলেও ফিরিয়ে নিয়ে যাবে ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে। সহজ সরল ভাষায় লেখা এই আত্মকথন শিক্ষকতা পেশার একজন নিবেদিতপ্রাণ মানুষের ভালোবাসা ও নিষ্ঠার এক উষ্ণ প্রতিচ্ছবি।
| প্রকাশনী | : | বিশ্বসাহিত্য ভবন |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849293132 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |