মহানবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এর চিকিৎসা ও প্রেসক্রিপশন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সৈয়দ এনায়েত উল্লাহর 'মহানবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম এর চিকিৎসা ও প্রেসক্রিপশন' বইটি দ্বিতীয় সংস্করণে প্রকাশিত। ভূমিকায় লেখক তার ছোট বোন সৈয়দা আক্তারুন্নেছার (পিনু) মৃত্যুর করুণ ঘটনা বর্ণনা করেছেন। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি হার্ট অ্যাটাকের পর সিলেটের এলাইড ক্রিটিক্যাল হসপিটালে ভর্তি হন তিনি, কিছুদিন লাইফ সাপোর্টে থাকার পর অবস্থা স্বাভাবিক হলে বাসায় ফেরেন। কিন্তু ১৮ মে ভোরে আবার হাসপাতালে ভর্তির খবর আসে, আর ফজরের নামাজ শেষে জানা যায় তিনি আর নেই।
লেখক তুলে ধরেছেন মৃত্যুপথযাত্রী রোগীর কষ্টের চিত্র, যখন মুখে নল, নাকে নল, হাতে সেলাইনের ইনজেকশন নিয়ে রোগীকে বাঁধা অবস্থায় রাখা হয়। বোনের শেষ ইচ্ছা ছিল মুখে-নাকে কোনো নল ঢোকানো না হোক, যেন তিনি মুখে আল্লাহকে ডাকতে পারেন। তার ছেলে সেই ওয়াদা রক্ষা করে কানে সূরা ইয়াসিন শুনিয়ে দেয়। এই অভিজ্ঞতা থেকে লেখক ইসলামী শরিয়তের বিধান উপেক্ষা করে পাশ্চাত্য ধাঁচের চিকিৎসায় মৃত্যুর সময় লাইফ সাপোর্টে মানুষকে কীভাবে বিদায় দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন।
| প্রকাশনী | : | বিশ্বসাহিত্য ভবন |
| সংস্করণ | : | 3rd Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 98483092626 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 126 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |