লোকচিকিৎসায় তন্ত্র-মন্ত্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মুহম্মদ আবদুল জলিলের 'লোকচিকিৎসায় তন্ত্র-মন্ত্র' বাংলা লোকসাহিত্যের মন্ত্রচর্চা নিয়ে একটি গবেষণাধর্মী গ্রন্থ। মন্ত্রকে বাংলা লোকসাহিত্যের অমূল্য রত্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বইয়ে। বাংলার লোকসমাজে যাদুবিশ্বাস ও মন্ত্রের চর্চা আজও প্রবল। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে নানা শ্রেণির মানুষের মধ্যে মন্ত্রচর্চা প্রচলিত। আত্মরক্ষা ও জনকল্যাণে মন্ত্রের ব্যবহার হয়ে থাকে। মন্ত্রগুণী নামে এক পেশাজীবী শ্রেণিও গড়ে উঠেছে এই সমাজে। ঝাড়ফুক, তাবিজ-কবজের মাধ্যমে তারা রোগ-শোক থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করে।
লোকচিকিৎসার এই ধারা সহস্রাধিক বছর ধরে কার্যকর ভূমিকা পালন করছে। বিজ্ঞানের যুগেও লোকজ্ঞানকে সম্পূর্ণ উপেক্ষা করা যায় না। মন্ত্র সংগ্রহ একটি জটিল কাজ। বাংলা একাডেমী প্রাতিষ্ঠানিকভাবে মন্ত্র সংগ্রহে দৃষ্টান্ত স্থাপন করেছে। ড. ওয়াকিল আহমদ বিভিন্ন গ্রন্থ থেকে মন্ত্র সংগ্রহ করে 'বাংলা লোকসাহিত্য মন্ত্র' নামে গ্রন্থ প্রণয়ন করেন। এই বইয়ে বৃহত্তর দিনাজপুর অঞ্চল থেকে সংগৃহীত ৩৯৯টি মন্ত্র স্থান পেয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন গ্রাম থেকে দুই বছরের ফিল্ডওয়ার্কের মাধ্যমে এসব মন্ত্র সংগ্রহ করা হয়েছে।
| প্রকাশনী | : | বিশ্বসাহিত্য ভবন |
| সংস্করণ | : | 1st Published, 2001 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 256 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |