কিশোর গল্পসমগ্র

by শাহরিয়ার কবির

কপি বেছে নিন
308৳400৳Save 92৳ (23%)
Qty
Wishlist
Share

কিশোর গল্পসমগ্র' শাহরিয়ার কবিরের ছড়িয়ে ছিটিয়ে থাকা কিশোর গল্পগুলোকে এক মলাটে নিয়ে এসেছে। ষাটের দশকের শেষার্ধে 'কচি ও কাঁচা' এবং 'টাপুর টুপুর' পত্রিকায় লেখালেখির মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ, যখন বাংলা শিশু-কিশোর সাহিত্য ছিল সবচেয়ে অবহেলিত। রূপকথা বা হাসির গল্পের বাইরে সম্পূর্ণ ভিন্ন মেজাজের গল্প লিখে তিনি অল্প সময়েই পাঠকের মন জয় করেন।

১৯৭২ সালে প্রকাশিত তাঁর প্রথম কিশোর উপন্যাস 'পূর্বের সূর্য' ছিল মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম কিশোর উপন্যাস, যা লেখকের '৭১-এর রোজনামচার ভিত্তিতে রচিত। সত্তরের দশকের মাঝামাঝি শিশু-কিশোর সাহিত্যের আকালের সময়ে 'নুলিয়াছড়ির সোনার পাহাড়' ও 'হারিয়ে যাওয়া ঠিকানা' রচনা করে তিনি এ শাখায় মাইলফলক স্থাপন করেন।

এই সংকলনের গল্পগুলোতে লেখকের স্কুল জীবনের স্মৃতি প্রেরণা হিসেবে কাজ করেছে। সঙ্গে রয়েছে 'সাধু গ্রেগরীর দিনগুলি', স্কুল জীবনের সেই দিনগুলোর স্মৃতিচারণ। তিন যুগেরও বেশি সময় ধরে লেখা গল্পের এই সমাহার বাংলাদেশের কিশোর সাহিত্যের এক মূল্যবান দলিল।

প্রকাশনী:চারুলিপি প্রকাশন
সংস্করণ:5th Printed, 2016
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9845980651
পৃষ্ঠা সংখ্যা:328
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all