মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ঘিরে সিক্রেট ডকুমেন্ট

by অধ্যাপক আবু সাইয়িদ

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

308৳400৳Save 92৳ (23%)
Out of stock
Qty
Wishlist
Share

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে গোপন নথির যে বিশাল ভাণ্ডার রয়েছে, তা নিয়েই অধ্যাপক আবু সাইয়িদের গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ 'মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ঘিরে সিক্রেট ডকুমেন্ট'। মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ শুধু দেশে নয়, সারা বিশ্বে আলোড়ন তুলেছিল। মুক্তিযুদ্ধ, বাংলাদেশ আর বঙ্গবন্ধু যেন একই সূত্রে গাঁথা, জাতীয় পর্যায়ে যেমন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও। তাঁর নামেই গঠিত হয়েছিল সরকার, তাঁর নেতৃত্বেই পরিচালিত হয়েছে মুক্তিযুদ্ধ এবং অর্জিত হয়েছে স্বাধীনতা। যুদ্ধ শেষ হওয়ার ২৫ বছর পর নিয়ম অনুযায়ী প্রকাশিত হয়েছে সে সময়ের মার্কিন গোপন নথিগুলো। সেই নথি বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ঘিরেই আবর্তিত হয়েছে গোপনীয় অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সব তথ্য।

কয়েক হাজার পৃষ্ঠার এসব দলিলে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের পটভূমি, পাকিস্তান-ভারতের কার্যক্রম, পরাশক্তির ভূমিকা ও কূটনৈতিক তৎপরতার নানা দিক। বইয়ের পরিশিষ্টে যুক্ত করা হয়েছে এসব বিষয়ের নির্বাচিত অংশ, যা মূল প্রবন্ধের সত্যতা প্রমাণে সহায়ক। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা করতে আগ্রহী পাঠকদের জন্য এটি এক অসাধারণ তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে।

প্রকাশনী:চারুলিপি প্রকাশন
সংস্করণ:2nd Printed, 2017
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9845981054
পৃষ্ঠা সংখ্যা:250
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all