মিশন গঙ্গানন্দপুর
by অঞ্জন নন্দী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মিলু কুষ্টিয়া থেকে বেড়াতে এসেছে গঙ্গানন্দপুরে, কাকার বাড়িতে। এবার এসে সে শুনল এক অদ্ভুত ঘটনার কথা। রাতের বেলা কে বা কারা হানা দেয় গঙ্গানন্দপুরে, পূর্ণিমা রাতে সাদা ছায়া ঘুরে বেড়ায় গ্রামের পথে। ভয়ে রাত নামার আগেই ঘরের দরজায় খিল এঁটে দেয় গ্রামবাসী। মিলু ঠিক করে, এই রহস্যের কিনারা করতেই হবে। অঞ্জন নন্দীর 'মিশন গঙ্গানন্দপুর' বইয়ে আছে একাধিক গল্প। বন্ধুদের নিয়ে অজানা পথে বেড়াতে গিয়ে বিপদে পড়া, জীবনের জীবিকার তাগিদে রুক্ষ মরুভূমির দেশে পাড়ি দেওয়া, করোনাকালে রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়া — সব মিলিয়ে কিশোরমনের নানা ভাবনা ও ঘটনার শৈল্পিক প্রকাশ। প্রতিটি গল্পে লেখক প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন সময়ের দোলাচল ও জীবনের বাঁকবদল।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |