একাত্তরের দিনগুলি
১৯৭১ সালে বাঙালির স্বাধিকার আন্দোলনের সঙ্গে জাহানারা ইমাম একাত্মতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের মৃত্যু ও দুঃস্বপ্নের বিভীষিকার মধ্যে তাঁর ত্যাগ ও সতর্ক সক্রিয়তা দেশপ্রেমের এক উচ্চ উদাহরণ। শহীদ রুমীর মা পরিণত হয়েছিলেন শহীদ জননীতে। সন্তান হারানোর বেদনাবিধুর মাতৃহৃদয়ের যাতনা ফুটে উঠেছে তাঁর 'একাত্তরের দিনগুলি' বইয়ে।
নব্বই দশকে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির উত্থানের পটভূমিতে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি' গঠিত হলে তিনি আহ্বায়ক নির্বাচিত হন। তাঁর নেতৃত্বেই সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে পরিচালিত হয় ঐতিহাসিক গণআদালত। সংস্কৃতিকর্মী হিসেবেও তিনি বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানুষের মনোজগতে পৌঁছে দিয়েছেন তাঁর জ্ঞান।
| প্রকাশনী | : | সন্ধানী প্রকাশনী |
| সংস্করণ | : | 1999 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844800005 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 268 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।