সত্য ও সুন্দরের পথে যত বাধা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বীর মুক্তিযোদ্ধা, মননশীল লেখক ও কলামিস্ট আব্দুল খালেক মন্টুর 'সত্য ও সুন্দরের পথে যত বাধা' প্রবন্ধগ্রন্থের মূল উপজীব্য দেশপ্রেম, সাংস্কৃতিক বিকাশ, জনকল্যাণমুখী রাজনীতি, অসাম্প্রদায়িকতা ও দুর্নীতি প্রতিরোধ। লেখক এখানে বাংলাদেশের রাজনৈতিক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের নানা অসংগতি ও অবক্ষয়ের চিত্র তুলে ধরেছেন। যে স্বপ্ন ও আদর্শ নিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পর সেগুলো আজ ম্রিয়মাণ ও ভূলুণ্ঠিত।
শুধু সমস্যা চিহ্নিত করেই থেমে থাকেননি লেখক, বাতলে দিয়েছেন উত্তরণের পথও। দেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে তাঁর নির্মোহ ও বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ এই বইয়ের বিশেষ দিক। তিনি দেশের ছাত্র ও যুবসমাজকে দেশগড়ার কারিগর হিসেবে অভিহিত করেছেন। সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক চালচিত্রের এক গুরুত্বপূর্ণ দলিল এই বই।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849742340 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |