গানের ভালোবাসা
by খলিল আহমদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গীতিকবি ও সুগায়ক খলিল আহমদের গীতিকবিতার সংকলন 'গানের ভালোবাসা'। বিচিত্র বিষয়ে গান রচিত হতে পারে, কিন্তু সবচেয়ে প্রচলিত ও মন্ময় বিষয়ের নাম ভালোবাসা। গীত, নৃত্য ও বাদ্য সহযোগে সংগীতের সৃষ্টি কেবল মোহবিস্তারী যন্ত্রধ্বনিই নয়, তার জনপ্রিয় রূপ তরঙ্গিত গীতিময়তার অপরূপ ব্যঞ্জনা। ভালোবাসার নানা স্তরে অনুরাগ, পূর্বরাগ, বিরাগ, বিরহ, মিলন ইত্যাদি বিচিত্র ভাব সক্রিয় থাকে।
স্বভাব-গীতিকবি খলিল আহমদ প্রেমিক বা প্রেমিকার ভাবনা থেকে দুই বিপরীত সত্তার কল্পনা পর্যন্ত নানা কৌণিক মানবিক ভালোবাসাকে গানে রূপ দিয়েছেন। দরাজ কণ্ঠের এই শিল্পী হিসেবে শনাক্তযোগ্য গায়কির অধিকারী, যা সচরাচর দেখা যায় না। মানবিকতা, নান্দনিকতা, প্রেম, ভক্তি, প্রকৃতি ও আত্মবীক্ষণে সিদ্ধ এই সংগীতস্রষ্টার শিল্পযাত্রা পাঠক ও শ্রোতাদের মনে দাগ কাটবে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849852278 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |