আবদুল হাই শিকদারের কবিতা বিশ্ববীক্ষার অপরাজেয় প্রতিভূ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সালেহ মাহমুদ রিয়াদের 'আবদুল হাই শিকদারের কবিতা বিশ্ববীক্ষার অপরাজেয় প্রতিভূ' গ্রন্থে আলোচিত কবির কবিতা প্রেম থেকে দ্রোহ, দ্রোহ থেকে বিপ্লবী প্রেরণার প্রতি আন্তরিক অঙ্গীকার ঘোষণা করে। আবদুল হাই শিকদার তাঁর কবিতায় অতীন্দ্রিয় চেতনার বদলে মানব অস্তিত্বের পার্থিব ভূগোলকে প্রাধান্য দিয়েছেন। ব্যক্তিগত সুখের সীমানা পেরিয়ে সামষ্টিক কল্যাণের জন্য নিজের কামনা-বাসনা উৎসর্গ করেছেন তিনি।
পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তাঁর কবিতায় বিশ্বাসযোগ্য রূপ পেয়েছে। ঋজু ভঙ্গি, প্রত্যক্ষ বিরুদ্ধতা আর অকপট উন্মোচনে তাঁর কবিতা বাংলা সাহিত্যে অনন্য সংযোজন। রবীন্দ্র-নজরুল-উত্তর বাংলা কবিতার নতুন পটভূমি রচনায় আবদুল হাই শিকদার অন্যতম প্রধান প্রতিভূ হিসেবে বিবেচিত।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849678243 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |