স্টিফেন হকিং অ্যা বায়োগ্রাফি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ্বব্রহ্মাণ্ড বিদ্যা বা কসমোলজি গবেষণার অগ্রপথিক বিজ্ঞানী স্টিফেন হকিং। ২০১২ সালে তাঁর সত্তরতম জন্মবর্ষ অতিক্রান্ত হয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি তাঁর গবেষণা ও অধ্যাপনা জীবন অতিবাহিত করেছেন। ২০১২ সালের ৫-৮ জানুয়ারি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। সম্প্রতি তিনি 'ফিজিক্স প্রাইজ' পেয়েছেন, যা অর্থমূল্যের বিচারে পৃথিবীর সকল পুরস্কারের চেয়ে বেশি।
শ্যামল চক্রবর্তীর 'স্টিফেন হকিং অ্যা বায়োগ্রাফি' গ্রন্থে হকিংকে মানুষ গড়ার কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ৩৯ জন ছাত্রছাত্রী তাঁর অধীনে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। এর মধ্যে একজন ছাত্র অকালে পৃথিবী ছেড়ে চলে গেছেন, আরেকজন ভারতীয় ছাত্র গবেষণা শেষে নিজ দেশে ফিরে এসেছেন। সিংহভাগ ছাত্র আজ বিজ্ঞানী হিসেবে পৃথিবীর শীর্ষস্থান অধিকার করে রয়েছেন। হকিংকে জানতে ও বুঝতে হলে তাঁর ছাত্রছাত্রীদের গবেষণার কথা জানা জরুরি, যা এই বইয়ে বিশদভাবে আলোচিত হয়েছে। বইটির তথ্য সংগ্রহ করা হয়েছে হকিং-এর ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ওয়েবসাইট এবং নানা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849476023 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 176 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |