কক্সবাজারের কলাতলী বিচের এক হোটেলে উঠেছেন নন্দিতা আর তার মা নারিতা। স্কুলের গ্রীষ্মের ছুটিতে মেয়েকে সমুদ্র দেখাতে নিয়ে এসেছেন নারিতা। হোটেলের বারান্দায় ছাতা ঢাকা ডেক চেয়ারে বসে দুজনের সামনে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। জোয়ারের বিশাল ঢেউ আছড়ে পড়ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে, আর কোনো বাধা ছাড়াই চোখ জুড়ে দেখা যাচ্ছে সাগরের নীল জলরাশি।
সঙ্গীতা ইমামের 'নন্দিতার বেলাভূমি' বইটি মা-মেয়ের এই সমুদ্র ভ্রমণের গল্প। ছুটির দিন, সাগরের ঢেউ আর মায়ের সান্নিধ্যে এক কিশোরীর মনে যে অনুভূতির জাগরণ ঘটে, তা-ই হয়ে উঠেছে এই উপন্যাসের মূল সুর। সহজ-সরল ভাষায় লেখা এই বই শিশু-কিশোর পাঠকদের মনে দাগ কাটবে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৯ |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846342468 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।