আবুল আহসান চৌধুরীর বই নিবিড় পাঠ

by মাসুদ রহমান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

206৳275৳Save 69৳ (25%)
Qty
Wishlist
Share

আবুল আহসান চৌধুরী (জন্ম: ১৩ জানুয়ারি ১৯৫৩) বাংলা সাহিত্য সংস্কৃতির প্রথিতনামা ভাষ্যকার। এই ভাষ্য পেশ করতে শুধু প্রভূত পঠন-পাঠন নয়, অনেক হারানো উৎস উপকরণ সংগ্রহ করতে হয়েছে তাঁকেই। তিনি নবতর তথ্য-প্রমাণাদি মুক্তচিন্তনের সাথে মনোজ্ঞ বাগ্বিন্যাসে উপস্থাপন করে থাকেন। প্রাবন্ধিক হিসেবে অধ্যাপক চৌধুরীর পাঠকপ্রিয়তা তুলনারহিত।

মাসুদ রহমান সম্পাদিত 'আবুল আহসান চৌধুরীর বই নিবিড় পাঠ' গ্রন্থে তাঁর শতাধিক গ্রন্থের মধ্য থেকে তেরোটির ওপর বিভিন্ন সময়ে প্রকাশিত আলোচনার সংকলন স্থান পেয়েছে। প্রবন্ধগুলোর মাধ্যমে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার দিশারি মরমি সাধক লালন থেকে শুরু করে রেনেসাঁর সুন্দরতম ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ, 'রেনেসাঁসি মনস্বিতা'য় ভাস্বর 'মুসলিম সাহিত্য সমাজ' এবং ভাস্বর মনীষা আনিসুজ্জামান পর্যন্ত একটি সংক্ষিপ্ত পরিক্রমণ সেরে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি শ্রুত হবে ডক্টর আবুল আহসানের যুক্তিসহ উদার মানবিক উচ্চারণের অনুরণন।

প্রকাশনী:শোভা প্রকাশ
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849473206
পৃষ্ঠা সংখ্যা:136
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all