চুড়িহাট্টা মোড়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শাহরিয়ার সোহাগের 'চুড়িহাট্টা মোড়' একটি নির্মোহ উপন্যাস যা চুড়িহাট্টার ব্যস্ত জনপদের নীরব মৃত্যুর গল্প বলে। কাল বিকেলেও যে জানালায় হেসেছিল কেউ, আজ সেই জানালার রডগুলো উত্তপ্ত, আর মানুষটা শূন্যের ওপারে। সকালে বারান্দায় পাওয়া গেল এক পোড়া দেহ, লাশের গন্ধে ভারী চারপাশ। ব্যস্ত চুড়িহাট্টা মোড়, নন্দকুমার দত্ত সড়ক, হায়দার মেডিকো, সব যেন নিস্তব্ধ। কেউ পত্রিকা কেনেনি আজ, কিন্তু পত্রিকা বিক্রি হয়েছে অনেক। ফাগুনের রঙে রঙিন হয়নি চুড়িহাট্টা, কালো ধোঁয়ায় রুগ্ন হয়ে পড়েছে সব। পুড়ে গেছে কত স্বপ্ন, নিভে গেছে কত প্রাণ। ছোট ছেলের জন্য ওষুধ আর বড়টার জন্য আইসক্রিম কিনতে গিয়ে আর ফেরেনি কেউ। রিক্সাচালক হারেছ বউকে ফোন করে বলেছিল "রাস্তায় ম্যালা জ্যাম, পোয়া মাইয়ার লগে তুমিও খাইয়া লও, আমার আইতে রাইত হইব" কিন্তু মিথ্যাবাদী হারেছ আর ফেরেনি।
এখনকার মৃত্যু একেকটা সংখ্যা মাত্র, ক্রমেই বাড়ছে। নন্দকুমার দত্ত সড়কে পড়ে ছিল ২৬টা প্রাণ। আহা জীবন, সস্তা জীবন। একদিন মুছে যাবে চারপাশের অন্ধকার, বৃষ্টিতে ধুয়ে যাবে পোড়া স্বপ্নগুলো। ল্যাম্পপোস্টে লাইট জ্বলবে, তীব্র জ্যামে রিক্সায় বসে থাকবে বাবারা। ব্যাচেলর যুবক মোড়ের হোটেলে খেয়ে বাসায় ফিরবে, নন্দকুমার দত্ত সড়ক হয়ে যাবে আগের মতোই। লেখক নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন একটি ব্যস্ত শহরের হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়ার মুহূর্ত, যেখানে প্রতিটি মানুষের জীবন কত সহজে হারিয়ে যেতে পারে। শহুরে জীবনের নির্মম বাস্তবতা আর ক্ষণস্থায়ী অস্তিত্বের গল্প পাঠককে গভীরভাবে ভাবাবে।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849228523 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |