দুই বাংলার স্থাননাম
by রাজিব আহমেদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রাজিব আহমেদের 'দুই বাংলার স্থাননাম' স্থাননামবিদ্যা (Toponymy) নিয়ে রচিত একটি গবেষণাধর্মী বই। বিদেশে বহুকাল ধরে এই বিষয়ে চর্চা হলেও বাংলাদেশে তা সাম্প্রতিককালে শুরু হয়েছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে স্থাননাম নিয়ে গবেষণা করে এমন অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে।
লেখক দেখিয়েছেন, স্থাননাম কখনো নিরর্থক হয় না। দীর্ঘ ভাষাতাত্ত্বিক বিবর্তনের মাধ্যমে প্রতিটি স্থাননাম প্রতিষ্ঠিত হয় এবং প্রতিটিরই কিছু অর্থ বা তাৎপর্য থাকে। স্থাননাম দীর্ঘস্থায়ী, এমনকি চিরস্থায়ী হয়ে থাকে। ব্যক্তিনামের মতো ধর্মীয় বা সদর্থবোধক বৈশিষ্ট্য অনুসরণে নয়, যুক্তি দিয়েই নাম রাখা হয় স্থাননাম। ইতিহাস, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, জাতিতত্ত্ব, লোকসাহিত্য ও ভাষা-সাহিত্যের সঙ্গে জড়িয়ে থাকে অধিকাংশ স্থাননাম। ভাষা ও ইতিহাস গবেষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849473121 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 576 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |