একাত্তর ৭১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অজয় দাশগুপ্তের স্মৃতিকথা 'একাত্তর ৭১' শুরু হয় ১৯৭১ সালের ১ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ক্লাস থেকে বেরিয়ে মুক্তির স্লোগানে শামিল হন তিনি। এরপর যুদ্ধে নামেন পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। পরিবারের কারও খোঁজ ছিল না, থাকতে হতো মুক্তিবাহিনীর ক্যাম্পে কিংবা বন-জঙ্গলে। কখনো খাবার জুটত, কখনো অনাহারে দিন কাটত।
প্রশিক্ষণের সময় ২১ দিনে ২১ টাকা মজুরি পেয়েছিলেন, বিজয়ের পর অস্ত্র জমা দিয়ে মিলেছিল ৫০ টাকা। একাত্তরে তাঁর মোট উপার্জন ৭১ টাকা। যুদ্ধে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। ১৬ ডিসেম্বর বিজয়ী হয়ে ফিরেছেন নিজ বাড়িতে। মুক্ত দেশে ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খুললে আবার ক্লাসে ফিরে যান তিনি।
এই গ্রন্থে লেখক শুধু নিজের দেখা ও অভিজ্ঞতার কথা বলেছেন, কোনো অতিরঞ্জন নেই। সরল, প্রাঞ্জল ভাষায় ফুটে উঠেছে স্বপ্ন আর সাহসের সেই দিনগুলো। একাত্তরের বাস্তব চিত্র জানতে আগ্রহী পাঠকদের জন্য এটি মূল্যবান দলিল।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849852131 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 248 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |