গণতন্ত্রের শত্রু-মিত্র: প্রেক্ষিত বাংলাদেশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গণতন্ত্রের শত্রু কে, মিত্রই বা কে—এই প্রশ্ন এখন নানা মহলে আলোচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। জনগণই সকল ক্ষমতার উৎস—গণতন্ত্রের এই মূলকথার বাস্তব প্রতিফলন ঘটেছে বাংলাদেশে। তবে নির্বাচন বা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বই যে গণতন্ত্রের একমাত্র রূপ নয়, সেটাও স্পষ্ট। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, জাতীয় প্রশ্নে ঐকমত্য—সব মিলিয়েই গণতন্ত্র। কিন্তু বাংলাদেশের অবস্থান কোথায়? জাতীয় প্রশ্নে এখানে কোনো ঐকমত্য গড়ে ওঠেনি। দুই বড় দল আইনের শাসনের কথা বললেও তা প্রতিষ্ঠিত হয়নি; বরং দলীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা হচ্ছে। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা থাকলেও তা এখনো নিশ্চিত হয়নি। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিদের মন্তব্য এবং উচ্চ আদালতের বিচারকদের বিরুদ্ধে লাঠি-মিছিল দেশে গণতন্ত্রের বিকাশকে রুদ্ধ করছে। একুশ শতকে গণতন্ত্রের স্বরূপ ও বাংলাদেশের করণীয় নিয়েও আলোচনা রয়েছে এই গ্রন্থে। প্রবন্ধগুলো ঢাকার দুটি জনপ্রিয় দৈনিক ইত্তেফাক ও যুগান্তরে পর্যায়ক্রমে প্রকাশিত হয়েছিল। ভবিষ্যতে গণতন্ত্রের বিকাশে এই মূল্যায়নগুলো কাজে লাগবে।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | Third Edition, 2021 |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |