আরকুম শাহ জীবনদর্শন ও গীতিবিশ্ব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুফি ঘানার সাধক কবি আরকুম শাহের জীবনদর্শন ও গানের কথকতা নিয়ে সৈয়দা আঁখি হকের গবেষণাগ্রন্থ 'আরকুম শাহ জীবনদর্শন ও গীতিবিশ্ব'। কবির জীবনের যাবতীয় তথ্য উদ্ধার ও বিশ্লেষণ, গানে ব্যবহৃত বিদেশি শব্দ বাছাই করে অর্থ খুঁজে বের করা, সব মিলিয়ে এটি পেশাদারি গবেষণার নিদর্শন। জাপানি ভাষায় অনূদিত জনপ্রিয় পাঁচটি গান এই সংকলনের বিশেষ আকর্ষণ।
গ্রন্থটিতে আরকুম শাহের গানের পূর্ণাঙ্গ শুদ্ধ পাঠ এবং তাঁর ব্যবহৃত সকল সামগ্রীর আলোকচিত্র, দুর্লভ ছবি প্রথমবারের মতো পাওয়া যাবে। গবেষকের নিষ্ঠাবান অনুসন্ধান পাঠকদের অনেক প্রশ্নের উত্তর দেবে, অনেক কৌতূহল মেটাবে। আরকুম শাহের প্রতি ভক্তি যথেষ্ট নয়, গবেষণার যোগ্যতা আর ধৈর্যও দরকার, এই গবেষক তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থে সেই প্রতিশ্রুতিই রেখেছেন। ক্ষেত্রসমীক্ষার ভিত্তিতে রচিত এই বই অন্যান্য লোককবির জীবনী ও গান সংগ্রহেও প্রেরণা জোগাবে।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849270652 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 432 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |