অক্ষর
by মোস্তফা মনন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলার ভাষা আন্দোলনের ইতিহাসে যিনি 'ভাষা মতিন' নামে পরিচিত, সেই আবদুল মতিনের গল্প নিয়ে মোস্তফা মননের বই 'অক্ষর'। আড়াই হাজার বছরের লড়াইয়ের ইতিহাস বুকে ধারণ করে, সমাজের নানা বাধা আর প্রাতিষ্ঠানিক বুদ্ধিজীবীদের তাচ্ছিল্য পেরিয়ে এগিয়ে আসা এই সাহসী মানুষটি পাকিস্তানের জাতির পিতার সামনেই বলে দিয়েছিলেন, 'নো মিস্টার জিন্নাহ, আমি মানি না'।
তাঁর যুক্তি ছিল স্পষ্ট, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হতে পারে না। দেশের মোট জনসংখ্যার ৫৪ ভাগ মানুষ বাংলায় কথা বলে, পাঞ্জাবিতে ২৮ ভাগ আর উর্দুতে মাত্র ৭ ভাগ। তাই কোনো যুক্তিতেই উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করা যায় না। স্পষ্টভাষী এই মতিনকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রও শুরু করেছিল একদল ছাত্র। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে এই গ্রন্থ।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849333876 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 102 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |