বৈকুণ্ঠের উইল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বৈকুণ্ঠের উইল’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বৈকুন্ঠ মজুমদার, যিনি অত্যন্ত সৎ ও পরিশ্রমী ব্যবসায়ী হিসেবে তাঁর ধ্বংসপ্রায় মুদি দোকানকে একসময় বড় আড়তে রূপান্তর করেন। তাঁর দুই ছেলে—প্রথম স্ত্রীর সন্তান গোকুল এবং দ্বিতীয় স্ত্রীর সন্তান বিনোদ। গোকুল পড়াশোনায় তেমন ভালো না হলেও বাবা-মা ও ভাইয়ের প্রতি তাঁর ভালোবাসা গভীর; ছোটবেলা থেকেই তিনি বাবার ব্যবসায় হাত দেন। অন্যদিকে বিনোদ লেখাপড়ায় অত্যন্ত মেধাবী হলেও তাঁর চালচলন ও স্বভাব নিয়ে বাবা বৈকুণ্ঠ মোটেও সন্তুষ্ট নন। বৈকুণ্ঠের আশঙ্কা, তাঁর কষ্টের সঞ্চিত সম্পত্তি বিনোদ একদিন বিলাসিতায় নষ্ট করবে; তাই মৃত্যুর আগে স্ত্রীর সম্মতি নিয়ে তিনি সমস্ত সম্পত্তি গোকুলের নামে উইল করে যান। এই উইলকে ঘিরে দুই ভাইয়ের ভিন্ন মনোভাব ও পারিবারিক জটিলতার কাহিনিই উপন্যাসটির মূল উপজীব্য।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849473046 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |