মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস ও রাজনীতি

by এ. কে. এম. আবদুল আউয়াল মজুমদার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

525৳700৳Save 175৳ (25%)
Qty
Wishlist
Share

এ. কে. এম. আবদুল আউয়াল মজুমদারের ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস ও রাজনীতি’ বইটি সাধারণ মানুষের কাছে ‘আমেরিকা’ নামে পরিচিত দেশটি নিয়ে আলোচনা করে। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর এই দেশ সম্পর্কে জানতে মানুষ খুবই আগ্রহী—বিশ্বের নানা প্রান্তের তরুণ-তরুণীদের কাছে আমেরিকা স্বপ্নের দেশ, ক্যারিয়ার গড়ার সেরা স্থান। যুক্তরাষ্ট্র পৃথিবীর টিকে থাকা প্রাচীনতম গণতান্ত্রিক দেশ, যেখানে গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতির সূচনা ১৬১৯ সালে। তবে গণতান্ত্রিক মূল্যবোধের মানদণ্ডে এখন যুক্তরাষ্ট্র সেরা দেশ নয়—একে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়। কারো কারো মতে যুক্তরাষ্ট্র বিশ্ব মোড়ল, আর দেশটি বিশ্বের নানা স্থানে মোড়লগিরি করে—এমন ধারণা একেবারে অমূলক নয়। মোড়লেরা সাধারণত চামচামির পৃষ্ঠপোষকতা করে আর স্পষ্টবাদকে চোখ রাঙায়; যুক্তরাষ্ট্র ইসরায়েলের হত্যা, খুন, গুমকে প্রশ্রয় দেয় কিন্তু ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ায় না। লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ান; ১৪ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন, ২০টি স্টেট ঘুরে দেখেছেন, হিউবার্ট হামফ্রে ফেলো ছিলেন এবং জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। অর্জিত তাত্ত্বিক জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে সহজ-সরল ভাষায় তিনি ব্রিটিশ-আমেরিকান কলোনি, বর্তমান যুক্তরাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য, বিপ্লবী স্বাধীনতা যুদ্ধ, গৃহযুদ্ধ, রাজনীতি, নির্বাচন, শাসন ব্যবস্থা ও শাসকদের কথা তুলে ধরেছেন। শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠক—সবার প্রয়োজনের প্রতি নজর রেখে রচিত এই গ্রন্থে স্থান পেয়েছে অনেক তথ্য ও প্রশ্নের সমাধান।

প্রকাশনী:শোভা প্রকাশ
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849476047
পৃষ্ঠা সংখ্যা:560
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all