১০০ কবিতা
সমকালীন বাংলা কবিতার অন্যতম স্বতন্ত্র কণ্ঠস্বর মুসা আল হাফিজের কবিতাসংকলন '১০০ কবিতা'। মানুষের অস্তিত্বের গভীর থেকে ওপরে, জীবনের মর্মমূলে ডুব দেওয়া এই কবির প্রধান বৈশিষ্ট্য। ঈশ্বরের প্রতি সমর্পণ, অন্ধকার ভাঙার স্রোত, মায়াবী শব্দচিত্রের জ্বলজ্বলে অর্থবিন্যাস, এসব মিলিয়ে তাঁর কবিতা পাঠককে এক ভিন্ন জগতে নিয়ে যায়। সৌন্দর্য ও দর্শনই তাঁর কবিতার মূল চালিকাশক্তি।
প্রাচ্যের ঐশী-ঐতিহ্যকে ভিত্তি করে এই কবি ঔপনিবেশিক মনোশাসনের বিপরীতে দাঁড়িয়েছেন। মৃত্তিকা ও ইতিহাসের আত্মাকে মিস্টিক সংবেদনে উচ্চারণ করেছেন তিনি। মেকি অনুভবের আবরণ ছিঁড়ে নিজস্ব এক চরাচর নির্মাণ করেছেন মুসা আল হাফিজ। তাঁর কবিতায় আছে কালজ্ঞানের প্রজ্ঞাদৃষ্টি, যা চলমান গড্ডল থেকে তাকে আলাদা করেছে। সুফিসংরাগ, প্রতীকী প্রবণতা আর অন্তর্বস্তুর অবর্ণনীয়তায় তাঁর কবিতা পাঠককে সম্মোহিত করে।
এই সংকলনে কবির নির্বাচিত শত কবিতা। জীবনের অধরা মাধুরী, যা ছিল আবার নেই, কিন্তু নেই হয়েও আছে, সেই অনুভূতির স্বাদ এখানে মিলবে। শুধু মায়ানুভূতির জগৎ নয়, জগতের মিথ্যা ও কদর্যতার প্রতিও তিনি প্রখর প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাঁর আগুন বড় বেশি পোড়ায়, কিন্তু সেই আগুনের রং সবুজ।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849678274 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |