সেইসব দিন
by অঞ্জন নন্দী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অঞ্জন নন্দীর কিশোরকালের উপন্যাস 'সেইসব দিন' মফস্বল শহরের সাধারণ ছেলে মিলুর বেড়ে ওঠার গল্প। কৌতূহলী এই কিশোর নিজের চারপাশের মানুষের টানাপোড়েন, সুখ-দুঃখের হিসাব নিজের মতো করে বুঝতে চায়। সময়ের সঙ্গে সঙ্গে মিলুর পরিবার ঢাকায় চলে আসে, যখন ঢাকা রাজনৈতিক অস্থিরতায় উত্তাল। আইয়ুব খানের দমন-পীড়ন আর বঙ্গবন্ধুর ডাক, দুইয়ের টানাপোড়েনে দাঁড়িয়ে আছে গোটা জাতি।
১৯৭১-এ অন্যান্য বাঙালি পরিবারের মতোই মিলুদের দিন কাটে স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে। এক সময় শহর ছেড়ে তাকে চলে যেতে হয় অচেনা পরিবেশে। আদরের ছেলেটি ধীরে ধীরে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখে। সাধারণ এক কিশোরের অসাধারণ হয়ে ওঠার এই যাত্রাকাহিনি পাঠককে নিয়ে যায় বদলে যাওয়া এক পৃথিবীতে, যেখানে মিলুর সঙ্গে আমরাও বদলে যাই।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846344448 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |