স্বনির্বাচিত কবিতা
by আসাদ মান্নান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আসাদ মান্নানের 'স্বনির্বাচিত কবিতা' বইয়ে কবির নিজস্ব এক পৃথিবী আছে, যা তিনি শব্দের জাল বুনে তৈরি করেছেন। বাস্তব পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা এই শব্দভুবন। দ্বীপের সন্তান হিসেবে তিনি দেখেছেন সমুদ্রের ক্রোধ কতটা ভয়ংকর হতে পারে, আর একাত্তর ও পঁচাত্তরের মানবসৃষ্ট বিভীষিকাও প্রত্যক্ষ করেছেন। এই ভয়াল বাস্তবতার বিপরীতে তার শব্দবিশ্ব শিবের তৃতীয় নেত্রের মতো জ্বলজ্বল করে।
জীবনানন্দ দাশের মতো আসাদ মান্নানও এক ঘোরগ্রস্ত কবি, কিন্তু তাদের অন্বিষ্ট ভিন্ন। জীবনানন্দের ব্রহ্ম বোধ হলে, আসাদ মান্নানের ব্রহ্ম শব্দ। মায়াবী শব্দের মদিরা পান করে যারা আনন্দের কৈলাশে উঠতে চান, তাদের জন্য এই কবিতাভুবন খোলা। যিনি কবি, শুধুই কবি, সেই আসাদ মান্নানের নির্বাচিত কবিতাগুলো পাঠককে অন্য এক জগতে নিয়ে যাবে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846344714 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 300 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |