বিচারপতি রাধাবিনোদ পাল এক বাঙালির জাপান জয়
ডক্টর আবুল আহসান চৌধুরীর ‘বিচারপতি রাধাবিনোদ পাল এক বাঙালির জাপান জয়’ বইটি আইনের জগতে এক কিংবদন্তি ব্যক্তিত্ব বিচারপতি ড. রাধাবিনোদ পালের (১৮৮৬-১৯৬৭) জীবন ও কীর্তি নিয়ে রচিত। প্রাজ্ঞ আইনজ্ঞ ও বিচক্ষণ বিচারক হিসেবে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং দ্বিতীয় মহাযুদ্ধের পর গঠিত টোকিও ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালনকালে তাঁর ভিন্নমতের রায় বিশ্বসমাজকে আলোড়িত করে। এই রায়ের কারণেই জাপানের জনগণের কাছ থেকে তিনি পেয়েছিলেন অসামান্য শ্রদ্ধা ও ভালোবাসা। দারিদ্র্যের সঙ্গে কঠিন সংগ্রাম করে অসাধারণ মেধাবী এই ছাত্রকে প্রতিষ্ঠা লাভ করতে হয়; তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মগ্রহণকারী এই অসাধারণ বাঙালির জীবন ও কর্মের বিশদ পরিচয় এই বইতে তুলে ধরেছেন লেখক।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৮ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849333791 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।