ইরান সংকট ও উপসাগরীয় রাজনীতি

by ড. তারেক শামসুর রেহমান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

225৳300৳Save 75৳ (25%)
Qty
Wishlist
Share

পারস্য উপসাগরে চলতি বছরের শুরুতে ঘটে যাওয়া ঘটনাবলির পরিপ্রেক্ষিতে রচিত ড. তারেক শামসুর রেহমানের 'ইরান সংকট ও উপসাগরীয় রাজনীতি' গ্রন্থটি ইরান সংকটের প্রকৃত কারণ অনুসন্ধান করেছে। ইরানি রেভ্যুলেশনারী গার্ড কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলেমানিকে হত্যা এবং এর প্রতিক্রিয়ায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা—এই ঘটনাগুলো মূলত সৌদি আরব ও ইরানের মধ্যে প্রভাব বিস্তারের রাজনীতির ফল। এই প্রভাব বলয়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপসাগরীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে চলছিল প্রক্সি ওয়ার, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুটি বিপরীত পক্ষ। সিরিয়া সংকটকে কেন্দ্র করে যেমন রাশিয়া-তুরস্ক-ইরান অক্ষের জন্ম হয়েছিল, তেমনি যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল এর বিপরীতে। এখন এই পরস্পরবিরোধী পক্ষ সম্প্রসারিত হয়েছে ইরানে। ইরানের পাশে আছে রাশিয়া, চীন ও তুরস্ক; অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান সৌদি আরব-ইসরাইল শিবিরে। ইরান সংকটকে কেন্দ্র করে দুই বড় শক্তি এই অঞ্চলে তাদের প্রভাব ও কর্তৃত্ব সম্প্রসারিত করেছে, যা নতুন করে স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে। গ্যাস রাজনীতি, ইসলামিক স্টেটের নতুন উত্থানসহ ইরান সংকটের নানা মাত্রা গ্রন্থটিতে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে।

প্রকাশনী:শোভা প্রকাশ
সংস্করণ:1st Published, 2020
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849411192
পৃষ্ঠা সংখ্যা:168
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all