ভারত মহাসাগর ভারত-চীন দ্বন্দ্ব
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. তারেক শামসুর রেহমানের রাজনৈতিক বিশ্লেষণনির্ভর গ্রন্থ 'ভারত মহাসাগর ভারত-চীন দ্বন্দ্ব' আন্তর্জাতিক সম্পর্কের পাঠকদের জন্য এক গুরুত্বপূর্ণ দলিল। বইটি দেখিয়েছে, কীভাবে ভারত মহাসাগর এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র, এই তিন শক্তির কৌশলগত স্বার্থই এই অঞ্চলকে নতুন করে স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যাকে বিশ্লেষকরা 'স্নায়ুযুদ্ধ-২' নামে অভিহিত করেছেন।
চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত মহাসাগরে নৌঘাঁটি স্থাপন এবং দক্ষিণ চীন সাগরের তেল-গ্যাস সম্পদকে ঘিরে সামরিক উপস্থিতি, সবকিছুই ভারতকে নতুন করে ভাবিয়েছে। পাল্টা কৌশল হিসেবে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে। তথ্য ও উপাত্তের ভিত্তিতে চীন-ভারত এই দ্বন্দ্বের গতিপথ ও সম্ভাব্য পরিণতি নিয়েই আলোকপাত করা হয়েছে এই গ্রন্থে। আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ বুঝতে আগ্রহী যে কেউ এই বইটি সংগ্রহে রাখতে পারেন।
| প্রকাশনী | : | শোভা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849411062 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 237 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |