অপারেশন রেবেল স্টর্ম
by সোনালী সেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সোনালী সেনের 'অপারেশন রেবেল স্টর্ম' উপন্যাসটি একের পর এক রহস্যময় খুনের ঘটনা দিয়ে শুরু হয়। দেশি-বিদেশি ধর্মযাজক, ব্লগার, হিন্দু পুরোহিত, মসজিদের ইমাম, সব খুনের ধরন একই রকম। জনমনে উদ্বেগ, আইনশৃঙ্খলা বাহিনী দিশেহারা। এরই মধ্যে রাজধানীর হলি বেকারি রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটলে পুরো জাতি স্তম্ভিত হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে প্রশিক্ষিত একদল তরুণ কর্মকর্তা জঙ্গিদের বিরুদ্ধে নামে টানটান অভিযানে। গল্পে উঠে আসে এক নিঃসঙ্গ বিদেশিনীর জঙ্গিবাদে জড়িয়ে পড়ার করুণ কাহিনি, সেই সঙ্গে উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইয়ের চিত্র। পড়তে পড়তে পাঠকের মনে প্রশ্ন জাগবে, এ কি তবে হলি আর্টিজানের ঘটনার ছায়া অবলম্বনে লেখা? রুদ্ধশ্বাস গতির এই উপন্যাসটি সাসপেন্সপ্রিয় পাঠকদের জন্য দুর্দান্ত একটি পঠন।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846342505 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 79 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |