রসিক হুমায়ূন
by তাপস রায়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্ররা প্রায় প্রত্যেকেই সুরসিক, সংলাপে ও আচরণে ভরা সরসতায়। এর কারণ ব্যক্তিজীবনে লেখক নিজেই ছিলেন তুমুল রসিক, যেকোনো আড্ডার মধ্যমণি হয়ে ওঠার সহজাত ক্ষমতা ছিল তাঁর। গল্প বলার সময় শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। রসিকতার সরলতা আর স্বকীয়তার কারণে তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন, আর রসিকতার ক্ষেত্রে তাঁর পরিমিতিবোধ ছিল লক্ষণীয়।
নিজে না হেসেও কীভাবে অন্যকে হাসানো যায়, এই দক্ষতাই হুমায়ূন আহমেদকে অনন্য করে তুলেছে। রস-অনুসন্ধানী লেখক তাপস রায় 'রসিক হুমায়ূন' গ্রন্থে হুমায়ূন আহমেদের ব্যক্তিজীবনের নানা প্রান্ত খুঁটিয়ে খুঁটিয়ে ছোটো ছোটো গল্পের মাধ্যমে তুলে এনেছেন। এই গল্পগুলো পড়ে পাঠক নতুন করে চিনতে পারবেন গল্পের জাদুকর হুমায়ূন আহমেদকে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849848554 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |