মারুফ রসূলের 'সেতারে মালকোশ' উপন্যাসটি জয় ও জয়ন্তীর দাম্পত্যজীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে প্রচলিত ও অপ্রচলিত সম্পর্কের জটিলতা ফুটে উঠেছে। এই দাম্পত্য সম্পর্ক খানিকটা কল্পনাপ্রসূত হলেও বাস্তবতাবিবর্জিত নয়। উপন্যাসের মূল উপজীব্য বিশুদ্ধতা ও পরম সৌন্দর্যের ধারণা, যা ব্যক্তি-স্থান-কালের ঊর্ধ্বে। মানুষ তার ইতিহাসে সুন্দরের যে ধারণা তৈরি করেছে, তার সঙ্গে বিশুদ্ধ সৌন্দর্যের তত্ত্বের মিল নাও থাকতে পারে। পরম কোনো কিছুই বাস্তবের অনুগামী নয়, কারণ মানুষের তৈরি বাস্তবতা সবসময় পরমকে ধারণ করতে পারে না। এই উপন্যাসে সেই বিশুদ্ধ সৌন্দর্যের ধারণাটিকেই গভীরভাবে তুলে ধরা হয়েছে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২১ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846345490 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 431 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।