হেমিংওয়ের নারীরা

by ফারুক মঈনউদ্দীন

382৳450৳Save 68৳ (15%)
Qty
1
Wishlist
Share

আমেরিকান সাহিত্যের বরপুত্র আর্নেস্ট মিলার হেমিংওয়ের বাষট্টি বছরের জীবনে পরপর চার স্ত্রীর সাথে দাম্পত্য জীবন কেটেছে বেয়াল্লিশ বছর। এছাড়াও তার জীবনে বহু নারীর আগমন-নির্গমন ঘটেছে, যাদের সাথে সম্পর্ক শেষ হয়েছে পরিণতিহীনতায়। এই নারীরা বিভিন্নভাবে প্রভাবিত করেছেন হেমিংওয়ের জীবনকে, সিঞ্চন করেছেন প্রেরণাবারি। এমনকি ধারণা তৈরি হয়েছিল, কোনো বড় লেখার জন্য তার জীবনে প্রয়োজন হয় একজন প্রেরণাদাত্রী নারীর। ফারুক মঈনউদ্দীনের 'হেমিংওয়ের নারীরা' বইতে সেই নারীদের উপস্থিতি, সান্নিধ্য ও ভূমিকার একটি বিশ্বস্ত রেখাচিত্র তুলে আনা হয়েছে বহু আকরগ্রন্থ থেকে।

তবে শুধু প্রেমিক পুরুষ হিসেবেই হেমিংওয়েকে উপস্থাপন করা হয়নি এখানে। তিনি ছিলেন দক্ষ শিকারি, দুঃসাহসী সমর-সাংবাদিক, বুল ফাইটার এবং মুষ্টিযোদ্ধা। দুটো বিশ্বযুদ্ধ আর স্পেনের গৃহযুদ্ধ খুব কাছে থেকে প্রত্যক্ষ করেছেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধে বীরত্বের জন্য পেয়েছেন ইতালীয় খেতাব, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক খেতাব। নোবেল পুরস্কার প্রাপ্তির আগে পরপর দুটো বিমান দুর্ঘটনায় আহত হয়ে একাধিকবার ফিরে এসেছেন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে। এমন বিচিত্র অভিজ্ঞতাসম্পন্ন হেমিংওয়ের জীবনের নানান অধ্যায় এই বইয়ে ধরা পড়েছে নারীদের প্রেক্ষাপটে।

প্রকাশনী:পাঞ্জেরী পাবলিকেশন্স
সংস্করণ:১ম প্রকাশ, ২০২১
ভাষা:bangla
ISBN:9789846345575
পৃষ্ঠা সংখ্যা:248
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

জীবনী ও স্মৃতিচারণ: বিবিধ এর আরও বই

See all

ফারুক মঈনউদ্দীন এর আরও বই

More Categories

See all

পাঞ্জেরী পাবলিকেশন্স এর আরও বই

See all

You May Also Like

See all