ছায়াময়
by নিলয় নন্দী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নিলয় নন্দীর 'ছায়াময়' বইয়ে আছে এক গুচ্ছ ছায়াঘন, রহস্যে মোড়া অতিপ্রাকৃত গল্প। সাইকিয়াট্রিস্ট ডা. সাদিয়ার কাছে মেয়েকে নিয়ে আসে তার মা। মেয়েটা কথা বলে খুব কম, মাঝেমাঝেই একের পর এক ছবি আঁকে। কীসের ছবি এগুলো? খন্দকার সাহেব বুঝতে পারেন না তার বাড়িতে কী ঘটছে। কেন সবাই ভয় পায় এই বাড়িটাকে? দোতলায় আসলে কার বাস? ভর সন্ধ্যায় পুরান ঢাকার ব্যস্ত রাস্তায় মঈন কুড়িয়ে পায় একটা মানিব্যাগ। লোভ সামলে মালিকের খোঁজে সে যায়। শ্যাওলাঢাকা পুরনো এক বাড়িতে মোমবাতি হাতে কে ওই বুড়ো লোকটা? ভবডাঙ্গা হাই স্কুলে নতুন ইংরেজি শিক্ষক এলেন, গ্রামের লোকেরা কেন তার ব্যাপারে এত কৌতূহলী? দিন কয়েক যেতেই মনে হলো, এই বাড়িটা নিয়ে কোথায় যেন সমস্যা আছে।
প্রতিটি গল্পের স্বাদ একে অপরের থেকে ভিন্ন, যা পাঠককে আটকে রাখবে শেষ পাতা পর্যন্ত। সাম্প্রতিক বাংলা অতিপ্রাকৃত সাহিত্যধারায় 'ছায়াময়' এক অনন্য সংযোজন। ভয় আর রহস্যের মিশেলে যারা গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটি চমৎকার একটি বই।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 2nd Edition, 2023 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846344097 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |