একটি উজ্জ্বল অধ্যায়: ডায়রিয়া প্রতিরোধে ব্র্যাক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
একটি উজ্জ্বল অধ্যায়: ডায়রিয়া প্রতিরোধে ব্র্যাক' বইটি গত শতকের আশির দশকের এক ঐতিহাসিক সাফল্যের নথি। তখন ডায়রিয়া ছিল শিশুদের জন্য প্রাণঘাতী রোগ, বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরা ছিল সবচেয়ে বেশি ঝুঁকিতে। ব্র্যাকের ওরাল থেরাপি প্রোগ্রাম (ওটেপ) সেই সময় ঘরে ঘরে পৌঁছে গিয়ে অন্তত একজন নারীকে শিখিয়েছিল লবণগুড়ের স্যালাইন বানানো। বেসরকারি উদ্যোগে এত বড় পরিসরে এমন কর্মসূচি এর আগে কখনো বাস্তবায়িত হয়নি।
লেখক সুখেন্দ্র কুমার সরকার শিক্ষকতা পেশা ছেড়ে ব্র্যাকে মাঠকর্মী হিসেবে যোগ দিয়েছিলেন এবং ওটেপ কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত এর পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। এই বইয়ে তিনি কর্মসূচির কার্যপদ্ধতি, নানা চ্যালেঞ্জ আর সাফল্যের বিবরণ তুলে ধরেছেন অত্যন্ত নিখুঁতভাবে। ডায়রিয়ার বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের ইতিহাসে এটি একটি মূল্যবান দলিল, যা গবেষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠক সবার জন্যই প্রাসঙ্গিক।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849250647 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 119 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |