বিড়ালছানা ক্যাকটাস
by আসিফ মেহ্দী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আসিফ মেহ্দীর 'বিড়ালছানা ক্যাকটাস' বইয়ে আছে ষোলোটি মজার ও শিক্ষামূলক গল্প। এক বৃষ্টির দিনে তানহা রাস্তা থেকে কুড়িয়ে আনে ছোট্ট একটি বিড়ালছানা। তার কোনো নাম ছিল না, তানহার মা নাম দিলেন ক্যাকটাস। পরিবারের একজন সদস্য হয়ে যায় সে। লাল ফিতায় বাঁধা ঘণ্টি নিয়ে ক্যাকটাস টুংটাং করে ঘোরে এদিক-ওদিক। তারপর একদিন কী হলো, তা জানতে হলে পড়তে হবে গল্পটি। রূপকথার লেখক সোফিয়ার কুকুর ক্যাপির গল্প, রবিনের মিষ্টি টিয়াপাখির কাণ্ড, জিনিয়াসের আবিষ্কার আর রাতুলের মজার আইডিয়া, সব মিলিয়ে বইটি ভরা নানা রকম বিষয়ে।
ছোট্ট পাঠকদের জন্য লেখা এই গল্পগুলো যেমন বিনোদন দেবে, তেমনি বিজ্ঞান ও নৈতিকতার খুঁটিনাটি বিষয়েও আগ্রহ তৈরি করবে। প্রিয় লেখকের হাতের ছোঁয়ায় প্রতিটি গল্প হয়ে উঠেছে প্রাণবন্ত। শিশুদের জন্য উপহার হিসেবে এটি দারুণ একটি বই।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846345339 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |