ব্ল্যাক অ্যারো
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রবার্ট লুইস স্টিভেনসনের 'ব্ল্যাক অ্যারো' পঞ্চদশ শতাব্দীর ইংল্যান্ডের গৃহযুদ্ধের পটভূমিতে লেখা এক রোমাঞ্চকর উপন্যাস। স্যার ড্যানিয়েল ব্র্যাকলি কৌশলে হত্যা করেন স্যার হ্যারি শেলটনকে। এরপর নিজেই অভিভাবক হয়ে বসেন হ্যারির অনাথ ছেলে রিচার্ডের। কিন্তু তরুণ যোদ্ধা রিচার্ড বাবার মৃত্যুর রহস্য উদঘাটন করতে চায়। এক সময় সে জড়িয়ে পড়ে ব্ল্যাক অ্যারো নামের এক গোপন সংগঠনের সঙ্গে, যারা অত্যাচারী ধনকুবেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে।
রিচার্ড কি পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারবে? এই প্রশ্নের উত্তরের সন্ধানে পাঠককে পাড়ি দিতে হবে মধ্যযুগের অন্ধকার অধ্যায়ে। স্টিভেনসনের প্রাণবন্ত বর্ণনায় জীবন্ত হয়ে ওঠে তরবারির ঝনঝনানি, তীরের শব্দ আর ষড়যন্ত্রের জাল। দুঃসাহসিক ঐতিহাসিক উপন্যাসের অনুরাগীদের জন্য এটি এক অসাধারণ পাঠ।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846345698 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |