স্পাই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রনি ও সজীব বোয়িং ৭৮৭ চেপে মঙ্গোলিয়া যাচ্ছিল, কিন্তু ত্রিশ হাজার ফুট উচ্চতায় ফুয়েলট্যাংক থেকে হাইড্রোকার্বন ছড়িয়ে পড়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয় তারা। উলান বাটরের বদলে জাপানের কানসাই এয়ারপোর্টে নামে তাদের বিমান, আর হোটেল বোনান্জায় ওঠে দুই বাঙালি কিশোর। সেখানেই নিমকু নামের কানটুপিওয়ালা এক লোক তাদের কিডন্যাপ করে হোটেল কিরিতে নিয়ে যায়, সাথে রনির কিটব্যাগে ঢুকিয়ে দেয় ঝকঝকে এক ধাতব কৌটো, যার গায়ে লেবেল 'জারবোয়া অয়েল', দুষ্প্রাপ্য এই জিনিস নাকি পাগলামি সারায়। জাপানি মেয়ে তুসকানা রুশি ওরফে তুবা তাদের জানায়, কিরি মানে কুয়াশা, আর ওরা পড়েছে এক দুর্ধর্ষ স্মাগলারের পাল্লায়। পাসপোর্ট কেড়ে নেওয়ায় ওরা নিমকুর হাতের পুতুল হয়ে একের পর এক অপরাধে জড়িয়ে পড়ে। অরুণ কুমার বিশ্বাসের 'স্পাই' উপন্যাসটি রহস্য, থ্রিলার ও অ্যাডভেঞ্চারের এক চমৎকার মিশ্রণ, যা পাঠককে শেষ পর্যন্ত আগ্রহী করে রাখবে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 2nd Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849295570 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |