নাগিব মাহফুজের নির্বাচিত গল্প
by ফজল হাসান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফজল হাসান সম্পাদিত 'নাগিব মাহফুজের নির্বাচিত গল্প' গ্রন্থটি নোবেল বিজয়ী মিশরীয় লেখক নাগিব মাহফুজের ছোটোগল্পের একটি গুরুত্বপূর্ণ সংকলন। আধুনিক আরবি সাহিত্যের প্রাণপুরুষ বলা হয় তাঁকে, এবং 'কায়রো ট্রায়োলজি'র জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। বাংলাভাষী পাঠকদের কাছে তাঁর উপন্যাস কিছুটা পরিচিত হলেও ছোটোগল্প প্রায় অনূদিত হয়নি।
বইটির প্রথম পর্বে রয়েছে 'দ্য কোয়ার্টার: স্টোরিজ বাই নাগিব মাহফুজ' সংকলনের সবগুলো গল্প। লেখকের মৃত্যুর ১২ বছর পর ২০১৮ সালে ড্রয়ার থেকে তাঁর স্বহস্তে লেখা ১৮টি গল্পের পাণ্ডুলিপি উদ্ধার করা হয়, যার প্রতিটি কায়রোর গামালিয়া মহল্লার বাসিন্দাদের স্মৃতিবিজড়িত ঘটনা ঘিরে রচিত। দ্বিতীয় পর্বে স্থান পেয়েছে ইংরেজি অনূদিত বিভিন্ন সংকলন ও ম্যাগাজিনে প্রকাশিত সাতটি গল্প। এই সংকলনের মাধ্যমে বাংলাদেশের পাঠকরা নাগিব মাহফুজের জীবন ও সাহিত্য সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবেন।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849821243 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |