অগ্নিপথের পথিক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অমিত গোস্বামীর 'অগ্নিপথের পথিক' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র প্রখ্যাত সংগীতশিল্পী ও ভাষাসংগ্রামী আলতাফ মাহমুদ। বরিশালের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ঝিলু নামের ছেলেটি কীভাবে সুরের জাদুকর হয়ে উঠলেন এবং তাঁর সুরে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি অমরত্ব পেল, তা এই উপন্যাসে চিত্রিত হয়েছে। তৎকালীন পত্রিকায় 'ভাসানী-মুজিব-আলতাফ' এই তিন নামকে পূর্ব বাংলার তিন শক্তি হিসেবে আখ্যায়িত করা হতো।
কিন্তু আলতাফ মাহমুদের অবদান শুধু সংগীতের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। মহান স্বাধীনতা সংগ্রামে তাঁর গভীর সম্পৃক্ততার কথাও এই উপন্যাসে শিল্প-সুষমায় ফুটিয়ে তোলা হয়েছে। লেখকের বুনন শৈলীতে শহিদ আলতাফ মাহমুদের জীবন ও সংগ্রাম পাঠকের সামনে জীবন্ত হয়ে ওঠে।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849706113 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |