দ্য ব্ল্যাক মুন
by নিমগ্ন দুপুর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
নিমগ্ন দুপুরের 'দ্য ব্ল্যাক মুন' ফ্যান্টাসি সিরিজের প্রথম খণ্ডে উঠে এসেছে রুহ নামক এক জাগতিক সত্তার কথা। মহাবিশ্ব নির্মাণের শুরুতেই সৃষ্ট এই রুহদের মধ্যে কিছুকে বিশেষ ক্ষমতাসম্পন্ন করে পাঠানো হয়েছে দুনিয়ায়। অতিপ্রাকৃতের শুভশক্তি হিসেবে তাদের ওপরেই ভারসাম্য রক্ষার দায়িত্ব।
কিন্তু মানুষের শরীরে আবদ্ধ এই শক্তিধর রুহদের চেনা যায় কীভাবে? হঠাৎ নিজের ক্ষমতা আবিষ্কারের পর কেমন লাগে? আর এর সঙ্গে কীভাবে জড়িয়ে আছে ব্ল্যাক মুন বা কালো চাঁদ? ভোগার ও ফটোগ্রাফার নিভৃতা চৌধুরী প্রেমে পড়ে যায় সাতাশ বছর আগে মারা যাওয়া রক মিউজিশিয়ান নির্ভান বিন নোয়েলের। এই পরাবাস্তব প্রেমের পরিণতি কী হবে, তা জানতে পড়তে হবে এই রহস্যময় কাহিনি।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849851028 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |