বাংলাদেশ ও বিশ্বে যা কিছু প্রথম

আবিষ্কার, উদ্ভাবন, ধারণা ইত্যাদির গোড়ার রেকর্ড

by নুরুন্নাহার পাপড়ী, তৌফিক জামান

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

340৳400৳Save 60৳ (15%)
Qty
Wishlist
Share

তৌফিক জামান ও নুরুন্নাহার পাপড়ীর সংকলন 'বাংলাদেশ ও বিশ্বে যা কিছু প্রথম' আমাদের বহুল প্রচলিত কিছু ভুল ধারণা দূর করে দেয়। অনেক কিছুর 'প্রথম' নিয়ে সমাজে যে জনশ্রুতি প্রচলিত আছে, তার অনেকগুলোই ভুল। যেমন, অ্যাবাকাসের উদ্ভব চীনে, রেডিও আবিষ্কার করেন মার্কনী, প্রথম ছাপাকল তৈরি করেন গুটেনবার্গ, বৈদ্যুতিক বাতির উদ্ভাবক এডিসন, আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস, এসবই আমাদের জানা। কিন্তু প্রকৃত ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে।

বইটি প্রমাণ করে যে, অনেক আবিষ্কার বা উদ্ভাবন প্রথমবার গুরুত্ব না পাওয়ায় পরবর্তীতে সেগুলো পুনরায় আবিষ্কৃত হলে মানুষ সেটাকেই প্রথম হিসেবে চিনে নেয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহাসিক দলিল বিশ্লেষণ করে লেখকরা তুলে এনেছেন প্রকৃত সত্য। চীনে গুটেনবার্গের বহু আগেই ছাপাখানা ছিল, পিথাগোরাসের আগেও অনুরূপ তত্ত্বের অস্তিত্ব ছিল, নিউটনের আগেও মহাকর্ষ নিয়ে গবেষণা হয়েছিল। ইউরোপীয়ানরা এসব মেনে নিতে চায় না বলেই ইতিহাস বিকৃত হয়েছে।

যারা ইতিহাস সম্পর্কে কৌতূহলী, তাদের জন্য এই বইটি অত্যন্ত মূল্যবান একটি সংযোজন। প্রচলিত ভুল ধারণা ভেঙে সঠিক তথ্য জানার আগ্রহ যাদের আছে, তারা বইটি পড়ে নতুন অনেক কিছু জানতে পারবেন।

প্রকাশনী:পাঞ্জেরী পাবলিকেশন্স
সংস্করণ:5th Edition, 2024
কভার:paperback
ভাষা:bangla
ISBN:978946340488
পৃষ্ঠা সংখ্যা:215
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all