বাংলাদেশের বাঘের গল্প
by খসরু চৌধুরী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খসরু চৌধুরীর 'বাংলাদেশের বাঘের গল্প' বইয়ে আছে বাঘ শিকারের রোমহর্ষক চারটি গল্প। মানুষখেকো বাঘিনী প্রায় ষাটজন মানুষকে হতাহত করেছে। শিকারি তাকে লক্ষ্য করে গুলি করে। আহত বাঘিনী পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে ভয়ানক গর্জন করে, তারপর শিকারিকে লক্ষ্য করে ঝড়ের গতিতে ধেয়ে আসে। শিকারি ও আহত বাঘিনীর মাঝখানে নেই কোনো আড়াল। তবু শিকারি ভয় পেলেন না, নড়লেন না এক বিন্দু। মাত্র বারো গজ দূরে বাঘিনী, ঠিক তখনই তার হৃদপিণ্ড বরাবর গুলি করেন তিনি। মুখ থুবড়ে পড়ে বাঘিনী, শেষ হয় তার অশেষ ক্ষুধা, আর হাঁপ ছেড়ে বাঁচে অসহায় লবণশ্রমিকরা।
বাংলাদেশের সুন্দরবনের বাঘ আর মানুষের সংঘাতের নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে এই গল্পগুলোতে। শিহরণ জাগানো এই লেখাগুলো পাঠককে টেনে নেবে বনের ভেতরে। বাঘপ্রেমী ও দুঃসাহসিক গল্পের পাঠকদের জন্য এটি একটি দারুণ সংগ্রহ।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789846343144 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 56 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |