তিমিরযাত্রা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোজাফফর হোসেনের উপন্যাস 'তিমিরযাত্রা' এক অস্বাভাবিক পারিবারিক জীবনের গল্প বলে। এক ঘরে নীরবে অন্ধকারে বসে থাকেন বাবা, কারও সঙ্গে কথা বলেন না। অন্য ঘরে মা স্বীকার করে নেন এক ধর্ষকামী পুরুষের যৌনদাসত্ব। মাঝের ঘরে বেড়ে ওঠা এক কিশোরই এই উপন্যাসের নায়ক। বড় হয়ে নিজের যৌন পরিচয় খুঁজতে সে একের পর এক নারীর সামনে দাঁড় করায় নিজেকে। স্বামী-স্ত্রী-সন্তানের পরিচয়ের আড়ালে তাদের প্রত্যেকের আলাদা জগৎ আছে, যা পাঠক জানতে পারবেন কিছু বিস্মৃত মানুষের বয়ানে।
মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, মানবিক অবক্ষয় আর ব্যক্তিগত হতাশার চিত্র এখানে উঠে এসেছে। বাংলাদেশের ডেসটোপিয়ান উপন্যাস হিসেবে পরিচিত এই বইয়ে লেখকের নির্মেদ গদ্য ও প্রাঞ্জল ভাষা পাঠককে মুগ্ধ করে। জাদুবাস্তবতা আর পরাবাস্তবতার মিশেলে নির্মিত রহস্যমণ্ডিত কাহিনির ভেতর পাঠক আবিষ্কার করবেন নিজেকেই।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849435532 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 142 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |