Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুল গাফফার রনির 'প্যারাডক্স' বইটি সেই মুহূর্তের কথা বলে, যখন সাধারণ জ্ঞান আর যুক্তি দিয়ে কোনো সমস্যার মীমাংসা করা যায় না। কোনো উত্তরের জেরে যখন প্রশ্নটাই নতুন করে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে, অথবা নিজের ভেতরেই বিরোধ তৈরি হয়, তখন সেই পরিস্থিতিই প্যারাডক্সের জন্ম দেয়। বইটিতে লেখক দেখিয়েছেন, এমন স্ববিরোধী অবস্থার সম্মুখীন হলে মানুষের চিন্তার কী পরিবর্তন ঘটে।
প্যারাডক্সের জন্য বাংলায় সঠিক শব্দ কোনটা, সেটা নিয়েও আছে বিভ্রান্তি। স্ববিরোধ, বিভ্রম, প্রহেলিকা কিংবা কূটাভাস, কোনো শব্দই পুরোপুরি মানানসই নয়। তবে শব্দ নিয়ে তর্ক যাই থাকুক, পাঠকের জন্য এ বইয়ের উপাদান হলো চিন্তার খোরাক। সেই খোরাকগুলোই লেখক গল্পের মোড়কে সাজিয়ে পাঠকের সামনে উপস্থাপন করেছেন। যারা মগজে শান দিতে ভালোবাসেন, তাদের জন্য এটি একটি দারুণ সংকলন।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849848509 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |