অপ্সরী-১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তৌহিদুল ইকবাল সম্পদের 'অপ্সরী-১' একটি মজার কমিক সংকলন, যার কেন্দ্রে আছে বিলকিস খাতুন অপ্সরী। বোকাসোকা, আত্মভোলা এই মেয়েটি পড়ে বেগম মারজানা মহিলা কলেজে। সে কখনো কারো সাথে নিজে থেকে ঝামেলায় জড়ায় না, কিন্তু কেউ যদি তাকে নিয়ে টিটকারি দিতে আসে, তবে তার ভুল বুঝতে বেশি দেরি হয় না। মার্শাল আর্টে অসাধারণ দক্ষ অপ্সরীকে রাগানো মানে আগুন নিয়ে খেলা।
কিন্তু এই সহজ সত্যটাই বুঝতে চায় না তার সহপাঠী তাসফিয়া, পৃথা আর ফারজানা। তারা সারাক্ষণ অপ্সরীর পেছনে লেগেই থাকে। এই তিন গল্পে দেখা যায়, তাদের এই উত্যক্ত করার ফলাফল কী দাঁড়ায়। প্রতিটি গল্পে অপ্সরীর মার্শাল আর্ট দক্ষতা আর তার প্রতিপক্ষদের বেকায়দায় পড়ার মজার চিত্র ফুটে উঠেছে। হালকা, মজার আর প্রাণবন্ত এই বইটি পাঠককে হাসিয়ে রাখবে শেষ পাতা পর্যন্ত।
| প্রকাশনী | : | পাঞ্জেরী পাবলিকেশন্স |
| সংস্করণ | : | 1st Edition 2023 |
| কভার | : | paperback |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849703747 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 48 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |