অন্তিম যাত্রা
চারশো বছর পূর্বে মোগল সম্রাট জাহাঙ্গীর যুগের প্রেক্ষাপটে রচিত রোমান্টিক থ্রিলার উপন্যাস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
পারস্য থেকে মোগল সাম্রাজ্যে আসা সুদর্শন এক যুবক ঈশানের স্থান হয়েছিল সপ্তগ্রামের শত বছরের পুরোনো এক মন্দিরে, কিন্তু ভাগ্যের নির্মমতায় সেখানে বেশি দিন থাকতে পারেনি সে। ঘটনাক্রমে তার স্থান হয় আগ্রার প্রাসাদে, যেখানে তখন মোগল সম্রাট ছিলেন নূর-উদ-দীন মুহাম্মাদ জাহাঙ্গীর। জাহাঙ্গীরকে অনেকেই মদ্যপ ও চরিত্রহীন সম্রাট হিসেবে চেনেন, কিন্তু তিনি ছিলেন দক্ষ প্রশাসক ও যোগ্য শাসক, যা অনেক ঘটনায় প্রমাণিত। সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে ঈশান অর্জন করে জাহাঙ্গীরের আস্থা।
আগ্রায় এসে ঈশান প্রেমে পড়ে অ্যাথিনার, সাধারণ পরিবারের এক মেয়ে, যে প্রয়োজনের তাগিদে যোগ দিয়েছিল একটি নাট্যদলে, আর এটাই হয়ে দাঁড়ায় তার জীবনের বড় ভুল, যা অভিশাপ হয়ে তার সামনে দাঁড়ায়। এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ঈশান, কিন্তু সময়ের পরিক্রমায় পরাধীনতার শিকলে বন্দি হয় অ্যাথিনা, আর তাকে মুক্ত করতেই রক্তে রঞ্জিত হয় ঈশানের তরবারি। ঈশান ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র নয়, তার গল্প কেউ লিখবে না বলে সে নিজেই নিজের জীবনের গল্প লিখতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। মাসুম মুহতাদীর ‘অন্তিম যাত্রা’ প্রেম, দায়িত্ব আর ইতিহাসের পটভূমিতে এক অসাধারণ আখ্যান, যা পাঠককে মুগ্ধ করবে।
| প্রকাশনী | : | শিখা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849334057 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |