প্রেমিকার পত্র
by নূর আঁখি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বইমেলা ২০২৩-এ উপন্যাস, প্রবন্ধ আর কবিতার ভিড়ে নূর আঁখির 'প্রেমিকার পত্র' পত্র সাহিত্যের একটি নতুন সংযোজন। এই পত্রগুলো আবর্তিত হয়েছে বাণিজ্যিক রাজধানী আর প্রিয় প্রেমিককে ঘিরে। তার একান্ত অনুভূতি, আবেগ আর ভালোবাসার কথাগুলো উঠে এসেছে চিঠির মাধ্যমে। কখনো কখনো মানুষ এমন সময়ের মধ্য দিয়ে যায়, যখন আজীবন পাশে থাকার নিশ্চয়তার চেয়ে এক মুহূর্ত ভালো থাকার নির্ভরতা খোঁজে। একটু স্বস্তির আশায় চেনা মানুষদেরও এড়িয়ে যেতে হয়।
ঠিক তখনই মন চায় শিউলি-বকুলের মতো কুড়ানো কথার ফুলগুলো মালা গেঁথে কাউকে পরাতে। কখনো কখনো প্রয়োজনটা বোঝার চেয়ে অপ্রয়োজনটা বোঝার মতো মানুষও লাগে। বধূর চেয়ে বধু আর প্রেমিকার চেয়ে অপ্রেমিকার গুরুত্ব যে কতটা, তা অনুভব করা যায় একান্তে। প্রেম আর ভালোবাসার নানা রূপ নিয়ে লেখা বইটি আবেগপ্রবণ পাঠকদের ভালো লাগবে।
| প্রকাশনী | : | শিখা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |