সমির সাহেবের টাক মাথা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহাম্মাদ ইব্রাহীমের রম্য উপন্যাস 'সমির সাহেবের টাক মাথা' শুরু হয় এক ভয়ঙ্কর আবিষ্কারে। একদিন চুল আঁচড়াতে গিয়ে ষাট বছরের সমির সাহেব দেখলেন, তার সব চুল পড়ে যাচ্ছে। তার আতঙ্কের কারণ অবশ্য বয়স নয়, বরং তাদের বংশে চলে আসা এক অভিশাপ। মৃত্যুর ঠিক এক মাস আগে বংশের পুরুষদের চুল পড়ে টাক হয়ে যায়। বাবা, দাদা, দাদার বাবা ঠিক এভাবেই মারা গেছেন। তাই চুল পড়া শুরু হওয়ায় সমির সাহেব নিশ্চিত, এক মাস পর তারও মৃত্যু হবে।
তার ছেলে শওকত আর জামাই ফরিদ এসব কুসংস্কার বিশ্বাস করে না। তারা কবিরাজের কাছ থেকে নিয়ে আসে টাক মাথায় চুল গজানোর যাদুকরী এক তৈল। তাদের যুক্তি, চুল পড়ে গেলে যদি মৃত্যু হয়, তাহলে চুল গজালে নিশ্চয়ই বেঁচে থাকা যাবে। এই হাস্যকর পরিস্থিতিকে ঘিরেই গড়ে ওঠে গল্পটি। সমির সাহেব সত্যিই মারা যান কি না, নাকি কবিরাজের তেল কাজে দেয়, তা জানতে পাঠককে পড়তে হবে শেষ পর্যন্ত। হালকা মেজাজের এই গল্প যেকোনো পাঠকের মুখে হাসি ফোটাবে।
| প্রকাশনী | : | শিখা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |