মেডিক্যাল থ্রিলার কান্তার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আশীব ফেরদৌস অংকনের মেডিকেল থ্রিলার 'কান্তার' শুরু হয় মেডিকেল কলেজের হোস্টেলে এক আদিবাসী শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু দিয়ে। আসং নামের সেই ছাত্রটি হঠাৎ গলায় ফাঁস নেয়, কিন্তু কেন সে এমন সিদ্ধান্ত নিল তার কোনো ক্লু কারো কাছে নেই। পুলিশ একে আত্মহত্যা বলেই ধরে নেয়, তবে হলের দুই বন্ধু আসিফ ও আবিদের সন্দেহ হয়, এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তারা নিজেদের মতো তদন্ত শুরু করে, আর পুলিশও তাদের সহযোগিতা করে। আসিফ কেসটি সমাধান করে ফেলে, কিন্তু গভীরে গিয়ে বেরিয়ে আসে আরও বড় কিছু। আসল অপরাধী হাতের নাগালের বাইরে থেকে যায়, আর পাঠকের মনে প্রশ্ন জাগে, নিখুঁত অপরাধ বলে কি আদৌ কিছু আছে?
সিরিজের দ্বিতীয় বইয়ে লেখক তুলে ধরেছেন একজন নিকোটিনবিহীন গোয়েন্দার গল্প, যিনি সন্ধ্যাহীন উপন্যাসে প্রথম পাঠকের সামনে হাজির হয়েছিলেন। বাংলা সাহিত্যে থ্রিলার যেমন কম, মেডিকেল থ্রিলার তো আরও বিরল। এই বই সেই শূন্যস্থান পূরণ করে। রহস্য, উত্তেজনা আর চিকিৎসা জগতের অন্ধকার দিক একসাথে মিশে আছে প্রতিটি পাতায়। যারা গোয়েন্দা কাহিনির প্রতি অনুরাগী, তাদের জন্য এটি নতুন এক অভিজ্ঞতা হয়ে উঠবে।
লেখকের আসিফ হোসেন সিরিজের প্রথম বই 'সন্ধ্যাহীন' নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ, যা এই সিরিজের জনপ্রিয়তার প্রমাণ। 'কান্তার' সেই ধারাবাহিকতারই পরবর্তী ধাপ।
| প্রকাশনী | : | শিখা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849334859 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |